লালাখাল চা বাগানের শীতার্তদের পাশে ইচ্ছা পূরণ
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২০, ০৬:৪০ অপরাহ্ন | সারাদেশ
জরাজীর্ণ জীবনে গেঁথে আছে চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের। মজুরির তুলনায় সাধারণ জীবনে চলা মুশকিল তাদের পক্ষে। তবুও বাঁধভাঙা কষ্ট নিয়ে তাদের চলতে হয় নিত্যদিন। বাস্তব চোখে না দেখলে উপলব্ধি করা যাবেনা তাদের জীবনযুদ্ধ। শীতের মৌসুম এলে চা বাগান এলাকায় থাকা মানুষের শীতের কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। বাগান আর পাহাড়ঘেরা এই বাসিন্ধাদের ছেলে-বুড়ো সকলেই কষ্টে পার করেন শীতের সময়। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে স্বাভাবিকের তুলনায় বেশি কষ্টে থাকেন। মাটির ঘরে থাকা অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকা বাগানের বাসিন্ধারা। বাগানের এসব শীতার্ত মানুষদের শীতে উষ্ণ দিতে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জৈন্তিয়ার লালাখাল চা বাগান এলাকার শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। চা বাগানের পাহাড়ি এলাকায় হেটে হেটে অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে তারা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, সদস্য জাহিদুল ইসলাম, অকেয়া হক জেবু, মোহাম্মদ আজিজুর রহমান, আব্দুল আলীম, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
তারা জানান, পাহাড়ী দুর্গম এলাকার মানুষদের জীবন এমনিতে অনেক মানবেতর। তারা অনেক কষ্টে জীবন-যাপন করে । এর মধ্যে তীব্র শীতে তাদের জীবন আরো কষ্টের হয়ে উঠেছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করেছি।
তারা আরো জানান, চা বাগানের এলাকার মানুষেরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। প্রত্যক্ষ চোখে না দেখলে তাদের জীবন সম্বন্ধে ধারণা নেওয়া যেতো না। তাদের জীবন মানের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আশা উচিত।

