খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি'র জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন ( খুলনা ) :
খুলনায় একটি বেসরকারি সংগঠন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর নিরালাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের এক জরুরি সভা গত ২১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস এর উপদেষ্টা সাবেক মাননীয় সংসদ সদস্য, খুলনা ০১, জনাব ননী গোপাল মন্ডল।
খুলনার উন্নয়নে সরকারিভাবে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্ন কর্তৃপক্ষের সমমন্বয়ে বাস্তবায়ন হয়ে থাকে। কিন্তু সমন্বয় হীনতার কারণে অনেকক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটে। এতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি সহ বিবিধ অসুবিধার উদ্ভব হয়। ফলে জনভোগান্তি ছাড়াও অহেতুক দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়ে।
তাই খুলনায় নতুন জেলখানা নির্মাণ, ময়ূর নদী দখলমুক্তকরণ ও সংস্কার, রাস্তাসমূহ নির্মাণ ও সংস্কার, বিদ্যুৎ সংযোগ, ওয়াসা কর্তৃক সুপেয় পানি ও ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা আধুনিকিকরণ ইত্যাদিসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তঃ সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে কেডিএস এর পক্ষ থেকে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

