কুতুবজোমের প্রবীন মুরব্বি মতিউর রহমানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম, (মহেশখালী) :
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী মতিউর রহমান (১০৫) এর জানাজার নামাজ বুধবার ২১ ই ডিসেম্বর সকল ১১ টায় খোন্দকারপাড়া সরকারি প্রাথমিআ মাঠে অনুষ্টিত হয়েছে। জানাজার নামাজ শেষে গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মেম্বার, কুতুবজোম ইউনিয়ন পরিষদের (বর্তমান চেয়ারম্যান) এডভোকেট শেখ কামাল, জানাজার নামাজের ইমামতি করেন আল্লামা মোহাম্মদ ফোরকান শাহ (রহ) ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আ ন ম কামরুল ইসলাম সাহেব ও দোয়া মুনাজাত পরিচালনা করেন কামিতারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফিজুর রহমান, মরহুমের পরিবারের পক্ষথেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলম রেজা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন..বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শফিউল আলম, আহলে সুন্নাত ওয়াল জামা'আত মহেশখালী উপজেলার সাধারন সম্পাদক ও (সাবেক চেয়ারম্যান) মাওলানা শফিউল আলম, কুতুবজোম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার সালামত সিকদার, ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শহীদুল্লাহ, অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার রাহমত উল্লাহ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম, নুরুল কবির কোম্পানী, এরশাদুল্লাহ কোম্পানী, ড্রাইভার শাহ আলম'সহ হাজারও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ তিনি একজন নিরহংকার, পরিচ্ছন্ন ও সজ্জন ব্যক্তি ছিলেন, মতিউর রহমান মঙ্গলবার (২০ ই ডিসেম্বর) রাত ৮.১০ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে ছেলে-মেয়ে’সহ তিনি অসংখ্য আত্নীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

