জবিস্থ অমৃত লাল দে ছাত্র সংসদের পূর্নাঙ্গ কমিটি গঠন

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ অপরাহ্ন   |   শিক্ষা

জবিস্থ অমৃত লাল দে ছাত্র সংসদের পূর্নাঙ্গ কমিটি গঠন


অশ্রু মল্লিক (জবি প্রতিনিধি) :


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অমৃত লাল দে কলেজের ছাত্র সংসদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে গনিত বিভাগের শিক্ষার্থী মুশফিকুর শিহাবকে সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের ফাইজুল আজাদ রুদ্রকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে  অমৃত লাল দে কলেজের ছাত্র সংসদের উপদেষ্টামণ্ডলী (অমিত দাস, নুরুল হুদা, নুহাশ) ও প্রতিষ্ঠাতাসদস্য (কাওসার আহমেদ ও আহসান জুবায়ের) ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে নির্বাচিত হয়েছেন মোট ৪৪ জন সদস্য। যার মধ্যে আজীবন সদস্যদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন অমিত দাস ও নুরুল ইসলাম হুদা। চূড়ান্ত সদস্য হিসেবে রয়েছেন, সালাউদ্দিন জুবায়ের, কাওসার আহমেদ, সাইফুল ইসলাম রেজা, শাহরিয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম, সাইফুল ইসলাম সাগর ও রিফাত হোসেন হৃদয়।


এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশ পিয়াস, জিয়াদ মাহমুদ ও  রিয়াজুর রহমান শোভন। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাফিন ইসলাম রাজন ও আমানুল্লাহ আমান। প্রধান সমন্বয়ক ও সহকারী সমন্বয়ক হিসেবে কাজ করবেন নিবির রহমান খান ও মোঃ মমিনুল ইসলাম।


এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অশোক বড়াল, নেহার, জ্যোতিদেব সিনহা, নিপা সাহা, তন্ময় মৃধা, কংঙ্কিতা দাস, অশ্রু মল্লিক, শান্তা ইসলাম, সাইফুল ইসলাম রেহান, মেহেদী হাসান, সানাউল্লাহ ইসলাম, জুনায়েদ হোসেন, সালমান শাকিব, বৃষ্টি হাওলাদার,  রুদ্র দাস, আহমেদ ওমর, সৌমেন বড়াল শুভ, হাবিবা মেহজাবিন, স্বপ্না রায় ও  মির্জা তানজের।


নবনির্বাচিত সভাপতি শিহাব বলেন, আমাদের সংগঠন ২০১৮ সালে শুরু হয়। যদিও শুরুটা অনেক কঠিন ছিলো আল্লাহ এর রহমতে সব বাঁধা বিপত্তি পেরিয়ে আজ দৃশ্যমান। এতো বড় দায়িত্ব পেয়ে যদিও অনুভূতিটা প্রকাশ করা কঠিন। দায়িত্বটা কতটা ভালোভাবে পালন করতে পারবো সে বিষয় নিয়ে ভাবছি৷ সকলের আশা অনুযায়ী যাতে দায়িত্ব পালন করতে পারি সেই প্রত্যাশায়। ভবিষ্যত পরিকল্পনার আগে আমাদের পিছনের যে যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো আগে সম্পূর্ণ করে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করব। সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় অমৃত লাল দে কলেজের ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সংঘবদ্ধ পরিবার হবে। এই পরিবারকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।


এ বিষয়ে সাধারণ সম্পাদক রুদ্র বলেন, অমৃত লাল দে কলেজ বরিশাল জেলায় একটা ব্রান্ড হিসেবে পরিচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি তাদের সকলের একতাবদ্ধ ও পারস্পরিক সহযোগিতার জন্য আমাদের এই সংগঠন।আমার ইচ্ছা অনুজদের জন্য কাজ করে যাওয়ার। এই সংগঠনটি যারা শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে জোবায়ের ভাই, কাওসার ভাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সকলের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতায় অমৃত লাল দে কলেজ ছাত্র সংসদ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

শিক্ষা এর আরও খবর: