লক্ষ টাকা জরিমানা গুনলো চট্টগ্রাম শেভরন ক্লিনিক্যাল ল্যাব
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ অপরাহ্ন | সারাদেশ
জাহেদ কায়সার ( চট্টগ্রাম ) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে চট্টগ্রাম
ও আর নিজাম রোড এলাকার শেভরন ক্লিনিক্যাল ল্যাব কে গুনতে হলো ১ লক্ষ টাকা জরিমানা ।
বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় জাতীয় ভোক্তা অধিকারসকাল সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডে অবস্থিত শেভরক ক্লিনিক্যাল ল্যাবে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট মেশিনে দিয়ে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা ও ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়ায় ১,০০,০০০/-, টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে শ্রেষ্ঠা মেডিসিন কর্ণারকে ৫০,০০০/- টাকা মোট ১,৫০,০০০/- জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেশ কিছু নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।

