যশোরে সড়ক দুর্ঘনায় শিশু নিহত
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ অপরাহ্ন | সারাদেশ
বি এম আসাদ (যশোর ) : যশোরের বাঘারপাড়া উপজেলার অন্তরামপুর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী আদুরী খাতুন নামে এক বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছেন, আজ বৃহষ্পতিবার সকাল ৮ টার দিকে মাতা হিরানুর বেগমের সাথে আদুরী খাতুন চার্জার ভ্যান যোগে যশোরে আসছিল। পথের মাঝে নারকেল বাড়ীয়া- চাড়াভিটা সড়কের অন্তরামপুরে পৌঁছলে দ্রুতগামী একটি মোটর সাইকেল এসে ওই চার্জার ভ্যানের সামনে মারলে ভ্যানটি রাস্তার উপর উল্টে গেলে মা ও মেয়ে ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয়। পরে লোকজন তাদের উদ্ধার করার পর তাদের যশোর ২৫০শয্যা হাসপাতারে আনেন। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রশীদ আহতদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিতসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আদুরী মারা যায়। নিহত আদুরী বাঘারপাড়ার নারকেল বাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের কন্যা। #

