মহেশখালীতে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ আটক ২

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

মহেশখালীতে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণসহ আটক ২



নুরুল করিম (মহেশখালী)

বড় মহেশখালী ইউনিয়নের দেভেঙ্গাপাড়ার পাহাড়ি এলাকা থেকে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতেই মহেশখালী  দেবেঙ্গাপাড়া দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে তোলা হয় মদ তৈরির কারখানা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে চোলাই মদ'সহ দুইজনকে আটক করেছে।


আটকৃতরা হলেন. বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গাপাড়া এলাকার মৃত মোহাম্মদ ছিদ্দিকের পুত্র শাহাদাত উল্লাহ(২৮) ও আবুল কাশেম এর পুত্র মহি উদ্দীন(২২)


২১ সেপ্টেম্বর বুধবার বিকালে ছোট মহেশখালী হয়ে মূল সড়ক থেকে আড়াই ঘণ্টার বেশি পথ হেঁটে পাড়ি দিয়ে মদ তৈরির এই কারখানায় পৌঁছান পুলিশ সদস্যরা। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী  বলেন, ‘বড় বড় চুলায় হাঁড়িতে তৈরি হচ্ছে এমন অবস্থায় আমরা ধরতে পেরেছি। অন্তত ২ হাজার লিটার ওয়াস মদ, প্লাস্টিকে ড্রামে রক্ষিত ২০০ লিটার চোলাই মদ, দেশিয় তৈরিকৃত মদ ৩০০ লিটার, পাতিল ৩ সেই সঙ্গে তৈরির কাঁচামাল আমরা পেয়েছি অভিযানে কারখানা থেকে আটক কারিগর দুইজনেই

বড় মহেশখালী দেবেঙ্গাপাড়ার বাসিন্দা। আগে পাহাড়ি জনগোষ্ঠী এসব চোলাই মদ তৈরির কারিগর হিসেবে ব্যবহৃত হলেও এখন বাড়তি লাভের আশায় দেশের দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন এ কাজে। এই কারখানার মূল মালিক দেবেঙ্গাপাড়া এলাকার ওসমানের পুত্র ফারুক বলে জানান তারা।


মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিষাক্ত চোলাই মদ পাচার বেড়ে যাওয়ায় মদ তৈরির কারখানার সন্ধানে নামে পুলিশ। এই মদ তৈরির কারখানা ধ্বংসের অভিযান আমরা অব্যাহত রাখব, এর আগে মহেশখালী দুর্গম এলাকায় আরও দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে পুলিশ।


সারাদেশ এর আরও খবর: