ওসমানীনগর উপজেলা নির্বাচন নির্বাচন ২ নভেম্বর
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ অপরাহ্ন | সারাদেশ
শিব্বির আহমদ (ওসমানীনগর) বন্যার জন্য স্থগিত হওয়া সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের সময় রেখে এ তফসিল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তফসিল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি জানান, ‘ইতোমধ্যে বন্যার কারণে স্থগিত হওয়া ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ভোটগ্রহণ ২ নভেম্বর।’
এ উপজেলায় ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।

