হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে নববধু

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়েছে নববধু

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন নববধূ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।


নববধুর স্বামী মনিরুল ইসলাম জানিয়েছেন, “৪-৫ জন ব্যক্তি আমাকে মারধর করে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। ঐসব ব্যক্তির মধ্যে আমার স্ত্রীর প্রেমিকও ছিল। আমরা সৈকতে ঘোরাঘুরির পর সন্ধ্যায় রুমে আসি। এর পর রাতে আবার সৈকতে ঘুরতে গেলে হঠাৎ ৪-৫ জন লোক আমার ওপর আক্রমণ করে। আমি বাঁচার চেষ্টা করি এবং স্ত্রীকে আঁকড়ে ধরি। কিন্তু আমার স্ত্রী আমাকে বাঁচানোর চেষ্টা না করে তাদের সঙ্গে পালিয়ে গেছে”।


মনিরুল ইসলাম বরগুনা জেলা শহরের কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। আর নববধূ নুরে জান্নাত বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া গ্রামের হারুন অর-রশিদের মেয়ে।


প্রত্যক্ষদর্শী একজন জানান, “আমি তাদের দুজনকে সৈকতে নামতে দেখেছি। কিছুক্ষণ পর দেখি, তাকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন পুলিশ বক্সে নিয়ে এসেছেন”।


পুলিশ বক্সে কর্তব্যরত টুরিস্ট পুলিশরা জানান, মনিরুল নামের এক ব্যক্তিকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়েছে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যক্তিগত ঝামেলা হয়েছে।


#


সারাদেশ এর আরও খবর: