ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা হতে পারে বিকেলে


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বর্তমানে বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে এই সংলাপ। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।   


ইতোমধ্যে দুই দেশের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছেন। তবে উচ্চ পর্যায়ের এই বৈঠক কখন শুরু হচ্ছে- তা নিয়ে স্পষ্ট বার্তা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

এর আগে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। সর্বশেষ খবর, দুই দেশের মধ্যে আলোচনা আজ বিকেলে শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং মার্কিন প্রতিনিধিদল প্রথমে আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন। 


এর আগে তাসনিম জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলে ৭১ জন রয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন, মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা এবং কারিগরি বিশেষজ্ঞ।  


অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদল স্থানীয় সময় শনিবার সাড়ে ১১টা নাগাদ ইসলামাবাদে পৌঁছেছে। 


জাতীয় এর আরও খবর: