সুনামগঞ্জে মসজিদে কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত আটক ৩

 প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন   |   সারাদেশ

সুনামগঞ্জে মসজিদে কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত আটক ৩


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ): সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্‌সান শাহ্।

সোমবার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং মো. আব্দুল বাছিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৯ জুলাই) বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে আজ দুপুরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালাদার গ্রুপের শাহজাহান মিয়া। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


সারাদেশ এর আরও খবর: