সাভারের কলমায় ১ কেজি গাঁজাসহ দুই জাবি ছাত্র আটক

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ অপরাহ্ন   |   শিক্ষা

সাভারের কলমায় ১ কেজি গাঁজাসহ দুই জাবি ছাত্র আটক


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে  সাভারের কলমা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকন এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে কলমা চেকপোস্টে তাদের দুজনকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে ১ কেজি পরিমাণ গাঁজা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আজ সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তৌকির হোসেন তপু ও মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মেরাজ হাসান শিহাব।জানা যায় তারা উভয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।


এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, সাভার থানা থেকে রাতেই আমাকে ফোন করে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষাথীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। যেহেতু তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের বাইরে থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার হবে।



শিক্ষা এর আরও খবর: