লালমাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা ষ্টোর উদ্বোধন।

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ

লালমাইয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা ষ্টোর উদ্বোধন।


১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২০২৩ খৃষ্টাব্দ কুমিল্লার লালমাই উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা শাখার উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়, শিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শানীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি সততা ষ্টোর উদ্বোধন করা হয়।

প্রফেসর ডা. মোতাহার হোসেন জুয়েল (সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা) এর সভাপতিত্বে, মো. কামাল হোসেন (সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবুল কাশেম সহ সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমাই উপজেলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য পুতুল রানী সিংহ, শানীচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান, বিশিষ্ট সমাজসেবক মো. মামুন ভুঁইয়া, আবুল খায়ের, ওলি উল্লাহ, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য বাহাউদ্দীন, অভিভাবক সদস্য জসিম উদ্দিন, আলেক হোসেন, সুজিত সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।


সারাদেশ এর আরও খবর: