রূপসায় আওয়ামী লীগ কর্মীর প্রতি অত্যাচারের অভিযোগ

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৩ অপরাহ্ন   |   সারাদেশ

রূপসায় আওয়ামী লীগ কর্মীর প্রতি অত্যাচারের অভিযোগ

মোঃ মোশারেফ হোসেন (রূপসা) :

আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্তেও আওয়ামী লীগ পরিবারের লোক জনই বর্তমান সময়ে ঘোর বিপদে রয়েছে। সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম বলেন  , কাউকে উদ্দেশ্য করে বলছি না , তবে আমার নিজের সাথে যা যা ঘটছে সেটাই বলছি।  মোল্লা জাহাঙ্গীর আলমের  জমির সকল কাগজপত্র  সঠিক থাকলেও কিছু ব্যক্তিকে টাকা না দেওয়ায় তারা বিপক্ষে অবস্থানে দাঁড়িয়ে খেলা দেখছে।


শুধু তাই নয় সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম কে  সমাজে মিথ্যা ও বানোয়াট কথা বলে হেয় প্রতিপন্ন করা শুরু করেছে । সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম কিছু প্রভাব শালী লোক দের টাকা ঘুষ না দেওয়ার ফলে তাঁর বিপক্ষে অবস্থান করে মিথ্যা কে সত্যি করার জোরালো অবস্থানে রয়েছে । গত ২২শে ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় রূপসা উপজেলার সামনে অপ্রীতিকর ঘটনা ঘটে আওয়ামী লীগ কর্মী ও সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের সঙ্গে । বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোল্লা জাহাঙ্গীর কে দেখে নেওয়ার ও হুমকি দিয়েছে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের এক দালাল যাকে জমির দালাল বললে সকলের কাছে পরিচিত।  জায়গা জমি নিয়ে অন্য পক্ষের সাথে ঝামেলা চলছে মোল্লা জাহাঙ্গীর আলমের ।  এ ব্যাপারে কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। আদালত দুই পক্ষকেই কাগজ পত্র নিয়ে হাজির হতে বলেছেন। এর বাইরে ও ওই জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে।


প্রতিপক্ষ কাগজ পত্র আদালতে হাজির না করে, তারা লোক ভাড়া করে মোল্লা জাহাঙ্গীর আলম কে হুমকি ও ভয় দেখাচ্ছে।  দালাল চক্রের সদস্য বলে , আমাকে তুমি চেনো, আমি তোমাকে দেখে নেব।  সমাজের মাঝে এমন কিছু  অত্যাচারের তথ্য তুলে ধরায় আজ সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম হুমকির সম্মুখীন হচ্ছে । অত্যাচার ও নির্যাতনের ঘটনা টি ঘটে খুলনা জেলার  রূপসা উপজেলার  ৫ নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের গোয়াড়া গ্রামের মোল্লা জাহাঙ্গীর আলমের সাথে পাশের ডোবা গ্রামের সুকুমার বালার। আদালতে মামলা দায়ের করা সত্তে ও জোর দখল করে মোল্লা জাহাঙ্গীর আলমের জমিতে মৎস্য ঘের কাঁটা অভিযোগ পাওয়া গেছে।


সারাদেশ এর আরও খবর: