মাদারীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাকে সম্মানিত করল দৈনিক কালের কণ্ঠ

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২০, ১২:৫২ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাদারীপুরে প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাকে সম্মানিত করল দৈনিক কালের কণ্ঠ

এসএম আরাফাত হাসান:
মাদারীপুরে (১০জানুয়ারী) শুক্রবার সকাল ১০টায় এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশীর সভাপতিত্বে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছিল আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আনন্দ র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন ‘১০ বছরে কালের কণ্ঠ, ‘আংশিক নয় পুরো সত্য’ অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারী যে পথচলা শুরু করেছে। পাঠকের আস্থা ও ভালোবাসায় আজও তা অব্যাহত আছে। দীর্ঘ এক দশকের পথচলায় কালের কণ্ঠ পাঠকের ভালোবাসা অর্জনের পাশাপাাশি দেশ ও মানুষের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমি কালের কণ্ঠ পরিবারের সাফল্য কামনা করছি। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাসির উদ্দিন বলেন ‘মাদারীপুরে নারী সাংবাদিকতায় সাহসী কলম সৈনিক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক আয়েশা আকাশীর আমি সার্বিক সফলতা কামনা করি। দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আয়েশা আকাশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, বিআরডিবি’র (অবসরপ্রাপ্ত) উপ-পরিচালক এমদাদুল হক, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান,মাদারীপুর প্রেসক্লাব সিনিয়র কার্যকারি সদস্য দৈনিক মাদারীপুর সংবাদের সম্পাদক ইয়াকুব খান শিশির,মাদারীপুর প্রেসক্লাব সাংগঠনিক মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, হতদরিদ্র পরিবারের সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ ও মানুষের জন্য কালের কণ্ঠ কখনো তার লক্ষ্য থেকে বিচ্যুতি হয়নি। সত্যকে সত্য হিসেবেই তুলে ধরেছে। পাঠকের আস্থা আর ভালোবাসাকে পাথেয় করে সদর্পেই এগিয়েছে কালের কণ্ঠ। ভবিষ্যতেও একইভাবে এবং একই ধারায় কালের কণ্ঠ এগিয়ে যাবে। অনুষ্ঠানে খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান কে দশ হাজার নগদ চেক, সম্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে ১৫জন সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ হতদরিদ্র পরিবারের সদস্যদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সারাদেশ এর আরও খবর: