বশিকপুরবাসীর মিলনমেলায় জনস্রোত

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০৩:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ

বশিকপুরবাসীর মিলনমেলায় জনস্রোত


গত শুক্রবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের জিল্লুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হলো বশিকপুর বাসীর প্রানের মিলন মেলা।   এ কে এম কামাল হোসেন এর আহ্বানে ও তাহেরুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব আবু জাফর মোহাম্মদ ( সাবেক যুগ্মসচিব)। বিশেষ অতিথি ছিলেন মুফতি কাজী ইব্রাহিম ও শায়েখ আহম্মদউল্লাহ। উক্ত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বশিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানাধীন প্রকল্প বাস্তবায়ন ও বশিকপুর বাসীর ঐক্যবদ্ধ সমাজ বিনির্মান।

অনুষ্ঠানে ৭ নং বশিকপুর ইউনিয়নের প্রায় ৬০০ লোক অংশগ্রহন করেন। বিকাল ৫ টায় শুরু হয়ে এই অনুষ্ঠান চলে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত৷  বক্তারা আগামীর ঐক্যবদ্ধ বশিকপুর বিনির্মানে নিজেদের পরিকল্পনার কথা জানান।  সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বশিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হবে বশিকপুর বাসীর মসজিদ এবং তরুনদেরকে সঙ্গবদ্ধ করে আগামীর বশিকপুর বিনির্মান। বশিকপুরবসীর সর্বস্তরের জনগণের ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত মতবিনিময় সভা সফল হয়।


সারাদেশ এর আরও খবর: