বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ: ২৭ অগাস্ট ২০২২, ০৩:০৮ অপরাহ্ন | শিক্ষা
২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

