ফরিদপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মিলন মেলা

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন   |   সারাদেশ

ফরিদপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মিলন মেলা


নাজিম বকাউল (ফরিদপুর) :

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মিলন মেলা ২০২৩ ফরিদপুরে  অনুষ্ঠিত হয়েছে । দুপুর  থেকে ফরিদপুরের ধুলদীর ফান প্যারাডাইস পার্কে  দিনব্যাপী বিভিন্ন আয়োজনে  এ মিলন মেলা আয়োজন করা হয় ।  


ফরিদপুর ড্রাগ এসোসিয়েশনের সভাপতি   মাজহারুল আলম চঞ্চল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন রনির সঞ্চালনায়  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি শাহ জালাল বাচ্চু ও সহ-সভাপতি এসএম কবির হোসেন।  ঢাকা কেন্দ্র সভাপতি হাসানুল হোসেন  রাষ্ট্রন ও কেন্দ্রের পরিচালক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক ।


এছাড়া অনুষ্ঠানে  বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কর্মকর্তা - কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।


মিলন মেলায় এসোসিয়েশনের  বিভিন্ন দাবি তুলে ধরা হয়  এবং তা সমাধানের আশ্বাস দেয়া হয় ।





সারাদেশ এর আরও খবর: