পটুয়াখালী সনাকের উদ্দ্যেগে বিশ্ব জলবায়ু ধমর্ঘট পালিত

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৩ অপরাহ্ন   |   সারাদেশ

পটুয়াখালী সনাকের উদ্দ্যেগে বিশ্ব জলবায়ু ধমর্ঘট পালিত

সুনান বিন মাহাবুব ( পটুয়াখালী):  ”একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ- বাচাও পৃথিবী, বাচাও বাংলাদেশ, বাচাও প্রজন্ম” ¯েøাগানে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালী (সচেতন নাগরিক কমিটি) সনাকের আয়োজনে পটুয়াখালী পৌরসভার সম্মুখে মহাসড়কে মানববন্ধন ও ধর্মঘট করেছে পটুয়াখালী সনাকের উর্দ্ধতন কর্মকর্তা এবং অত্র সংগঠনের সাথে যুক্ত কর্মীরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে  বিশ্ব জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর উদ্দ্যেগে পটুয়াখালী সনাকের আয়োজনে অত্র ধর্মঘট এবং মানববন্ধনে বক্তব্য রাখেন- পটুয়াখালী সনাকের সভাপতি রাধ্যেশ্যাম দেবনাথ, সনাক সদস্য পিযুষ কান্তি হরি, শুকতারা সংগঠনের নেত্রী মাহফুজা ইসলাম, লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উদ্দ্যমি যুব সংসদের সেক্রেটারি জাহিদ হাসান সহ পটুয়াখালী ইয়ুথ ফোরাম সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা। “বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বাংলাদেশ” শীর্ষক ধারনা পত্র পাঠ করেন ইয়েস সহ দলনেত্রী মল্লিকা ঘোষাল। এসময় ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের হাতে বৈশ্বিক ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ঝুকি নিরসনের উদ্যোগ গ্রহণ ও জলবায়ু অনুদান লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।

বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে এবং পৃথিবীর জন্য এক মহা বিপর্যয় হয়ে দাড়িয়েছে। এই পৃথিবী আমাদের। এই বাংলাদেশ আমাদের। তাই এই পৃথিবী এবং বাংলাদেশ  রক্ষার দায়িত্বও আমাদের। সেই দায়িত্ব থেকেই আজকে বিশ্ব স¤প্রদায়ের কাছে আমাদের দাবী তুলে ধরতে এই কর্মসূচীর আয়োজন করছি।


সারাদেশ এর আরও খবর: