ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ অপরাহ্ন   |   শিক্ষা

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-কলেজসমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘প্রযুক্তি ইউনিটের’ ১ম বর্ষ বি.এসসি. ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা ঢাকার ১৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হলে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ঢাবি ‘প্রযুক্তি ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। ঢাবি ‘প্রযুক্তি ইউনিটের’ মোট ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৮৭৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।



শিক্ষা এর আরও খবর: