জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাইফুল কাদির নির্বাচনে সকলের দোয়া প্রত্যাশী
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৮ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম, (মহেশখালী) :
সামনে আসছে ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী সাইফুল কাদির তার বৃহত্তর এলাকাকে নিজের অনুকূলে আনার লক্ষ্যে এখন থেকে মাঠে পুরোদমে প্রচারনায় নেমেছে।
জানা যায়, আগামী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সাইফুল কাদির সম্প্রতি তার নির্বাচনী এলাকা মহেশখালীতে দিনরাত সময় দিচ্ছেন। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা আর জনগণের মাঝে পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি জানান, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে, সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী।
জেলা পরিষদ নির্বাচনে সবার পরিচিত মুখ ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কক্সবাজার জেলা শাখার সদস্য মহেশখালী (৮নং ওয়ার্ড) এর সদস্য প্রার্থী মোঃ সাইফুল কাদির একজন পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি বর্তমান সময়ে আলোচিত মুখ জনগণের সেবা করার আকাঙ্ক্ষা পোষণ করে সাইফুল কাদির বলেন, প্রিয় মহেশখালী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের জনপ্রতিনিধি ভাই ও বোনদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটারের ভোট ও সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

