জবিতে ৩দিন ব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ অপরাহ্ন   |   শিক্ষা

জবিতে ৩দিন ব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

অশ্রু মল্লিক (জবি প্রতিনিধি) : 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩দিন ব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর শুরু হয়েছে। 'আমাদের সিনেমা' শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।


এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।



আজ থেকে শুরু হওয়া শো প্রদর্শনী তিন দিন চলবে। আজ সকাল ১১ টায় রুবাইয়াত হোসেন পরিচালিত ‘শিমু’ ও দুপুর ১টায় মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ প্রদর্শিত হয়। আগামী ৭ সেপ্টেম্বর ১০ টায় ফখরুল আরেফিন খান পরিচালিত ‘গন্ডি’ ও দুপুর ১ টায় রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’ এবং আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় হাবিবুর রহমানের ‘অলাতচক্র’ ও ১২টায় রায়হান রাফি পরিচালিত ‘পরান’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।


এর আগে প্রায় সপ্তাহ ব্যাপি ছয়টি চলচ্চিত্রের টিকিট বিক্রি করা হয়। শিক্ষার্থীদের খুব আগ্রহের সঙ্গে টিকিট সংগ্রহ করতেও দেখা যায়।


শিক্ষা এর আরও খবর: