জবিতে ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের উদ্বোধন

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫২ অপরাহ্ন   |   শিক্ষা

জবিতে ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের উদ্বোধন

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে তিনদিন ব্যাপী ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।


বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ক্লিন ক্যাম্পাস ক্যাম্পেইনের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


শিক্ষার্থীরা এসময় নতুন একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোরের ধূলো বালি, অপ্রয়োজনীয় পেপার, শ্রেণীকক্ষ, শৌচাগার, সেমিনার, সিঁড়িসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।  


পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ‍্যাপক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও মনোরম করার জন্য আমরা আয়োজনের উদ্যোগ নিয়েছি। আমরা তাদেরকে নিয়ে তিন দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করব।


ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ‍্যাপক ড. কামালউদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শিক্ষা এর আরও খবর: