চিকিৎসা সেবায় আরও আন্তরিক হতে ডাক্তারদের প্রতি আহবান আনোয়ার খান এমপি'র

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন   |   ভিন্ন খবর

চিকিৎসা সেবায় আরও আন্তরিক হতে ডাক্তারদের প্রতি আহবান আনোয়ার খান এমপি'র


আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি গতকাল বুধবার বলেন, আমরা দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করি। শুধু ব্যবসা নয়, মানুষের সেবাও আমাদের কাজ। আমাদের হাসপাতালে আমরা সব ধরনের আধুনিক চিকিৎসা দিয়ে থাকি। এটা সমাজের দায়বদ্ধতা থেকেই। দেশের যে কোনো স্বাস্থ্য সমস্যা সমাধানে আমরা উন্নত সেবা দিয়ে থাকি। করোনার সময় আমরা যেমন সবার আগে সেবার জন্য এগিয়ে এসেছি তেমনি অন্যান্য জটিল ও জরুরি চিকিৎসা সেবায়ও আমরা এগিয়ে আসি।


গতকাল বুধবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ  হাসপাতালের উদ্যোগে ‘রিসেন্ট অ্যাডভান্সসেস ইন ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন। কলেজের ব্রেস্ট কেয়ার ইউনিটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের সহযোগী অধ্যাপক ড. জেড, ইউ হুমায়রা। মূল্য প্রবন্ধে স্লাইড প্রদর্শনীর মাধ্যমে ক্যান্সার সম্পর্কিত সচেতনতাসহ চিকিৎসা এবং বিভিন্ন করণীয় তুলে ধরা হয়।

সেমিনারে বক্তব্য রাখেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সালাম আরিফ, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নাসিমুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রকিবুদ্দিন আহমেদ। সেমিনারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন দেশের বিখ্যাত জেনারেল অ্যান্ড ইন্টারভেনশনাল আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট ডা. হুমায়রা ইসলাম খান। সেমিনারে দেশালের পক্ষ থেকে ‘ইন্ট্রোডাকশনাল অব ব্রেস্ট ফিলারস, ফাস্ট টাইম ইন বাংলাদেশ’ শীর্ষক একটি অডিও ভিজুয়াল উপস্থাপনা করা হয়।


তিনি বলেন, অবিলম্বে আমরা হার্ট সেন্টার চালু করতে যাচ্ছি। যাতে আরো অধিক সেবা দেয়া যাবে। করোনাকালে দুর্যোগের মধ্যেও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ যেভাবে চিকিৎসা সেবা দিয়েছে তা নজিরবিহীন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা করোনা রোগীদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। সেদিন আমরা কেউ জীবনের চিন্তা করিনি। যারা দিন রাত পরিশ্রম করে সেবা দিয়েছেন তাদের সবার প্রতি আমার আজীবন শ্রদ্ধা থাকবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন করোনা চিকিৎসায় আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা সেবা দিতে পেরেছি। এটাই আমাদের স্বার্থকতা।


ড. আনোয়ার হোসেন খান বলেন, আমি কায়মনোবাক্যে আল্লার কাছে দোয়া করি কোনো নারীর যেন ব্রেস্ট ক্যান্সার না হয়। এ যে কী যন্ত্রণা, যাদের হয়েছে একমাত্র তারাই বোঝে। আমি আমার মায়ের কথা চিন্তা করে এ কামনা করছি। আমার মা আজ বেঁচে নাই, কিন্তু তার মতো অনেকেরই মা আছে, বোন আছে আমি তাদের কথা চিন্তা করি। তাদের জন্য আমাদের সেবা। এ সেবা আমাদের ব্যবসার জন্য নয় সেবার জন্য। তিনি বলেন, দেশে ক্যান্সার চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। আমাদের এ হাসপাতালেও চিকিৎসার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমরা আমাদের হাসপাতালকে আরো আধুনিক এবং উন্নত চিকিৎসার জন্য উপযোগী করে তুলবো।



সেমিনারের মূল প্রবন্ধসহ সকলের বক্তব্যে একটি কথাই প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ক্যান্সার নিয়ন্ত্রণ বা ক্যান্সার চিকিৎসায় সচেতনতাই মুখ্য। প্রথম থেকে সচেতন হলে ক্যান্সার নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরনের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা অতি জরুরি। সচেতন নারীরা ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন।



ভিন্ন খবর এর আরও খবর: