চট্টগ্রামের জোরারগঞ্জের বাসিন্দা ইমাম উদ্দিনের বাড়ীতে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০২:২২ পূর্বাহ্ন | সারাদেশ
মফিজুর রহমান লিমন (চট্টগ্রাম):
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মেহেদী নগর গ্রামের বাসিন্দা ইমাম উদ্দিনের বাড়িতে গত সোমবার রাত ২টায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় কে বা কারা তার ঘর থেকে নগদ ৮০ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে ইমাম উদ্দিন বাদীহয়ে অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে লিখিত আকারে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। জানা যায় ঘটনার দিন রাত আনুমানিক ২.০০ঘটিকার দিকে কে বা কারা ইমাম উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে নগদ ৮০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে ইমাম উদ্দিন টের ফেলে নগদ টাকা ও মালামাল চুরির সাথে সম্পৃক্তরা চোররা পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে; ততক্ষণে চোররা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে ইমাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার দিন রাতে আনুমানিক ২.০০ঘটিকার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখি আমাদের ঘরের ও ঘরের ভিতরের আলমিরার সব দরজা খোলা। এ অবস্থা দেখে চিৎকার করলে আমার মা বাবা ও বড় বাই রেদোয়ান উল্ল্যাহ ঘুম থেকে উঠে আসে এবং সব কিছু চেক করে দেখি আমাদের ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আছে। পরে সমাজের গন্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে আমি অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে জোরাগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করি। ইমাম উদ্দিনের ছোট ভাই নূর উদ্দিন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত আছে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি; আশাকরি খুব দ্রæত সময়ের মধ্যে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে।

