গৌরীপুর পৌরসভার অসহায় দুস্থ্য ৪ হাজার ২৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করলেন মেয়র

 প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯, ০৪:১২ পূর্বাহ্ন   |   সারাদেশ

গৌরীপুর পৌরসভার অসহায় দুস্থ্য ৪ হাজার ২৬০টি পরিবারের মাঝে চাল বিতরণ করলেন মেয়র

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৮ আগস্ট/১৯) পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫টি স্থানে থেকে একযোগে ৪হাজার ২৬০জনকে চাল বিতরণ অনুষ্ঠিত হয়। অসহায় দুস্থ্য এসব পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হলো এই চাল। যেন অসহায় দরিদ্র, অসচ্ছল পরিবারের একজন মানুষও ঈদে কষ্ট না পায়, তাই তিনি এ ঈদ উপহার পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি আমরাও প্রত্যেকটি পরিবারের উন্নয়ন, পৌরবাসীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
চাল বিতরণ কর্মসূচীতে অংশ নেন পৌরসভার সচিব মদন মোহন দাস, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, সংরক্ষিত আসনের কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মোছাঃ শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর মো. মাসুদ মিয়া রতন, মো. নুরুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা, মোঃ এমরান মুনশী, মো. নাজিম উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম রিপন, এস.এম আলী আহাম্মদ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রধান সহকারি মাসুদ করিম অভি, হিসাবরক্ষক মঞ্জুরুল হক, কঞ্জারভেন্সী সুপারভাইজার মো. আবু বক্কর ছিদ্দিক, কর নির্ধারক শ্যামল চন্দ্র সরকার, বাজার পরিদর্শক মো. আবুল খায়ের, কার্য সহকারী আবু হেনা মোস্তফা কামাল, স্যানিটারী ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম শফিক, ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: