গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৩, ১২:২৮ অপরাহ্ন | সারাদেশ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিরাই, সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কার্যকরী সদস্য ফিরোজ মিয়া, মাহমুদ, নূরুল ইসলাম, রহমত উল্লাহ। উপস্থিত ছিলেন আক্তার হোসেন, আইয়ুব আলী, হাফিজ রশিদ আহমদ, মোহাম্মদ সাহেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৎস্যজীবীদের নায্য দাবি ও অধিকার আদায়ে গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবীরা মাছ চাষ করে সল্প লাভে বাজারজাত করায় দেশের জনগণ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ খেতে পারছেন। বক্তারা বলেন, সরকারি সহায়তা দরিদ্র মৎস্যজীবীরা পেলে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে পারবেন। বক্তারা, মাছ চাষ ও উৎপাদন আরো গতিশীল করতে মৎস্যজীবীদের অনুদান প্রদানের মাধ্যমে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মৎস্য অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান।

